28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

দিল্লি থেকে দূতাবাস ঢাকা অথবা প্রতিবেশী অন্য দেশে স্থানান্তর করতে ইউনূসের অনুরোধ

advertisment
- Advertisement -spot_img

দিল্লি থেকে দূতাবাস ঢাকা অথবা প্রতিবেশী অন্য দেশে স্থানান্তর করতে হবে—এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ২১ জন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে এক সাক্ষাতে এই অনুরোধ জানান। দিল্লিতে ভারতীয় ভিসা বিধিনিষেধের কারণে অনেক শিক্ষার্থী ইউরোপের ভিসা নিতে সমস্যায় পড়ছেন। এতে তাদের শিক্ষাজীবন নিয়ে বড় ধরণের অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতেও বাংলাদেশের শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না। এজন্য যদি ভিসা অফিস ঢাকা বা প্রতিবেশী অন্য দেশে স্থানান্তর করা হয়, তাহলে বাংলাদেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও উপকৃত হবে বলে মনে করছেন ড. ইউনূস।

সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই আলোচনা সভায় শ্রম অধিকার, বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন, এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “ডিসেম্বর মাসে আমরা বিজয় উদ্‌যাপন করি। এখানে বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি আলোচনা সভায় অংশ নিতে পেরে আমি আনন্দিত।” তিনি বলেন, “গত ১৬ বছরে দেশে গণঅভ্যুত্থান, অত্যাচার, শোষণ, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেছি। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক মিস-ইনফরমেশন চলছে, আমাদের এই অপতথ্য ঠেকাতে আপনাদের সাহায্য প্রয়োজন।”

তিনি আরও জানান, “জুলাই মাসে গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশের জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে টাকা পাচার করেছে।”

বৈঠকে সংস্কার প্রক্রিয়ার ব্যাপারে ইইউ প্রতিনিধিরা পূর্ণ সমর্থন জানান এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ