28.7 C
Dhaka
Wednesday, June 10, 2026

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত

advertisment
- Advertisement -spot_img

“জয় বাংলা” জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার হাইকোর্টের রায় আপাতত স্থগিত করেছে বাংলাদেশের আপিল বিভাগ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে আবেদনটি উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

২০২০ সালের ১০ মার্চ, “জয় বাংলা”-কে বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণার একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় দেয়। রায়ে বলা হয়, “জয় বাংলা” জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি পাবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই স্লোগান উচ্চারণ বাধ্যতামূলক করতে পদক্ষেপ নিতে হবে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ এই রিটটি দায়ের করেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে চলতি বছরে মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন (লিভ টু আপিল)। এই আপিলটি ৯ ডিসেম্বর আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক আদালতে বলেন, “পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানি হওয়া উচিত।” আদালত বিষয়টি বিবেচনা করে পরদিন, মঙ্গলবার, শুনানির তারিখ নির্ধারণ করে।

আপাতত “জয় বাংলা”-কে জাতীয় স্লোগান ঘোষণার প্রক্রিয়া স্থগিত আছে। পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত জানা যাবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ