জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদের নিয়োগের অনুমোদন দিয়েছেন।
কমিশনের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।
এদিকে, ড. মোহাম্মদ আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সাম্প্রতিক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ড. মোমেন। গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ বর্তমানে শূন্য রয়েছে।


