32 C
Dhaka
Saturday, June 13, 2026

কাপ্তাই হ্রদে গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

advertisment
- Advertisement -spot_img

রাঙামাটির কাপ্তাই হ্রদ দিয়ে যাত্রীবেশে চোরাচালানকারীরা প্রতিনিয়ত শুল্কবিহীন পণ্য পাচার করছে—এমন তথ্যের ভিত্তিতে রাঙামাটির জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনায় অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির ওসি দৌস মোহাম্মদ জানিয়েছেন, রিজার্ভ বাজারের গীতাশ্রম কলোনীসংলগ্ন কাপ্তাই হ্রদে একটি স্পিডবোটে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার শলাকা পাটরন ব্র্যান্ডের অবৈধ সিগারেট জব্দ করা হয়। এ সময় জুয়েল চাকমা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত জুয়েল চাকমা জুরাছড়ি উপজেলার কসমছড়ির বাসিন্দা।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাঙামাটির দুর্গম সীমান্ত এলাকাগুলো দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নিয়মিত অবৈধ সিগারেট, চা-পাতা, চিনি, দুধ পাউডারসহ নানা পণ্য পাচার করে আসছে চোরাচালানি সিন্ডিকেট। বিশেষ করে জুরাছড়ি, বাঘাইছড়ি ও বরকলের হরিণা সীমান্ত দিয়ে এসব পণ্য দেশে আনা হচ্ছে।

এই সিন্ডিকেট নানা ছদ্মাবরণে ফুলের ঝাড়ু, মৌসুমি ফল, কাঁচামাল এবং মাছের ট্রাক ব্যবহার করে রাঙামাটি থেকে অন্যান্য স্থানে অবৈধ সিগারেট পাচার করছে।

পুলিশ জানিয়েছে, শৃঙ্খলিত আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে চোরাচালান কার্যক্রম আরও সক্রিয় হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ