মহান বিজয় দিবস উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আয়োজিত এই বিশেষ দোয়া ও মোনাজাতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিবুল্লাহিল বাকী।
মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মো. মহিউদ্দিন, ড. মোহাম্মদ হারুনূর রশীদসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।


