34.2 C
Dhaka
Wednesday, June 10, 2026

ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

advertisment
- Advertisement -spot_img

জাতীয় সংলাপে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়।”

আজ শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক জাতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, “সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতি মূলত নির্বাচন কমিশনের, তবে সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, ভবিষ্যতে ভোটার হবেন এমন জনগণকেও সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।”

তিনি আরও জানান, নাগরিকদের জন্য সংস্কারের কাজ সহজ করতে ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তাদের প্রতিবেদন জানুয়ারির মধ্যে পাওয়া যাবে। প্রত‍্যেক কমিশনের লক্ষ্য হচ্ছে, মূল বিকল্পগুলো চিহ্নিত করে এবং মতামত নিয়ে জাতির জন্য উপযুক্ত সুপারিশ তৈরি করা।

ড. ইউনূস বলেন, “কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এজন্য একটি জাতীয় ঐকমত্য গঠনের জন্য কমিশন গঠন করা হয়েছে।”

তিনি দেশের রূপান্তরের প্রতি তার দৃঢ় প্রত্যয়ের কথা জানান, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এবং আমাদের এই রূপান্তর সফলভাবে কার্যকর করার জন্য সকল শক্তি নিয়োজিত করতে হবে।”

ড. ইউনূস আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশকে শুধু মুক্ত করেনি, আমাদের স্বপ্নকেও সাহসী করেছে। এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ঐক্য আরও শক্তিশালী হয়েছে, যা এখন আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি দেশের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, “একটি বৈষম্যহীন অর্থনীতি গড়তে হবে, যা সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ