26.7 C
Dhaka
Thursday, June 18, 2026

শীতার্ত ও দুঃস্থদের জন্য ৬ লাখ ৭৯ হাজার কম্বল কিনবে সরকার

advertisment
- Advertisement -spot_img

শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের সহায়তায় ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল কিনতে যাচ্ছে সরকার। এ জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সকল পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে শীতের শুরুতেই দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল সঠিকভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে আর্থিক বিধি-বিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এরই মধ্যে জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় করে বিতরণ কার্যক্রম শুরু করেছেন।

কম্বল বিতরণ ও ক্রয়ের বিষয়টি নিবিড় তদারকির জন্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ