26.7 C
Dhaka
Thursday, June 18, 2026

আমি ও আমার সাথীরা বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত: মেজর ডালিম

advertisment
- Advertisement -spot_img

শরিফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রবিবার (৫ ডিসেম্বর) রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক বিশেষ লাইভে যুক্ত হন মেজর ডালিম। লাইভে তিনি নিজের জীবন, সাম্প্রতিক ইস্যু এবং চলমান আন্দোলন নিয়ে মতামত প্রকাশ করেন। এই সাক্ষাৎকারটি ধারাবাহিকভাবে পাঁচ পর্বে প্রচার করা হবে।

আলোচনার শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন মেজর ডালিমকে “জাতির সূর্যসন্তান” উল্লেখ করে বলেন, “আপনি ২০২৪ সালের আন্দোলন এবং ১৯৭৫ সালের সফলতা দেখেছেন। জাতিকে আপনার অভিজ্ঞতার আলোকে কিছু বলতে পারেন।”

প্রশ্নের উত্তরে মেজর ডালিম বলেন, “অনেক বছর পর নতুন প্রজন্মের ছাত্র জনতাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আংশিক সফলতা দেখতে পেয়ে আমি আনন্দিত। তাদেরকে আমি লাল সালাম জানাই। তবে আমাদের সম্পূর্ণ বিজয় এখনো অর্জিত হয়নি। চলমান বিপ্লবের ধারায় সবাইকে একসঙ্গে থাকতে হবে।”

তিনি চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, “আমি ও আমার সাথীরা, যারা এখনো জীবিত আছি, বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞতা ও যোগাযোগের মাধ্যমে বিপ্লবী কর্মকাণ্ডে অবদান রাখতে চাই।”

মেজর ডালিমের বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার সাক্ষাৎকারের পরবর্তী পর্বে আরও কী তথ্য উঠে আসে, তা নিয়ে দর্শকদের কৌতূহল রয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ