26.7 C
Dhaka
Thursday, June 18, 2026

জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার: ড. ইউনূস

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

ড. ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় এবং স্থানীয় উভয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরিকল্পনা করছে। তিনি বলেন, “আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য এমন ব্যবস্থা নিচ্ছি, যাতে স্থানীয় সরকার সত্যিকারের স্থানিক ক্ষমতায়ন পায় এবং কার্যকর একটি স্থানীয় প্রশাসন নিশ্চিত হয়।”

আলোচনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সরকারের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ