26.7 C
Dhaka
Thursday, June 18, 2026

বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ, তীব্র যানজট

advertisment
- Advertisement -spot_img

শাহবাগ মোড়ে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে তাদের পরিবারের সদস্যরা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। আজ, বৃহস্পতিবার দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছেন, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর জানান, বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের লোকজন এ আন্দোলন করছেন। শাহবাগ মোড় অবরোধের কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে, গতকাল, বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্থান থেকে লোকজন জড়ো হন এবং দুপুর সাড়ে ১২টার পর শহীদ মিনার থেকে যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। তবে শাহবাগে পৌঁছানোর পর পুলিশ তাদের বাধা দেয়, পরে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান নেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ