26.7 C
Dhaka
Thursday, June 18, 2026

১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব নয়: মাহফুজ আলম

advertisment
- Advertisement -spot_img

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, এ বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী সপ্তাহের মধ্যে জানানো হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফুজ আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার সঙ্গে আলোচনা শুরু হবে। শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, সরকার কেবল ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে।

এর আগে, গতকাল বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লার কান্দিরপাড়ে এক প্রচারণা কর্মসূচিতে বলেন, “১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ না করলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো। সরকার ও রাজনৈতিক দলগুলো সময় পেলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সরকারের ওপর ভরসা করেছিলাম, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরও ফল পাচ্ছি না।”

প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণা দেওয়ার কথা থাকলেও সরকারের অনুরোধে তা স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন সরকার ঘোষণাপত্র প্রণয়নে দায়িত্ব নেওয়ার পরও দ্রুত পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ