26.7 C
Dhaka
Thursday, June 18, 2026

শিশুর ভুল চোখে অস্ত্রোপচার করা সেই চিকিৎসক গ্রেপ্তার

advertisment
- Advertisement -spot_img

শিশুর ভুল চোখে অস্ত্রোপচারের অভিযোগে বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার দেড় বছর বয়সী ইরতিজা আরিজ হাসানের বাবা-মা শিশুটির চোখে ময়লা জাতীয় কোনো বস্তু থাকার সন্দেহে তাকে বাংলাদেশ আই হসপিটালে নিয়ে যান। চিকিৎসার সময় ভুল করে বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার করেন চিকিৎসক।

পরে ভুল বুঝতে পেরে ডা. শাহেদারা বেগম দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় বাম চোখে অস্ত্রোপচার করেন। এই ঘটনার পর শিশুটির বাবা ধানমন্ডি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চিকিৎসককে গ্রেপ্তার করে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ