30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

advertisment
- Advertisement -spot_img

পাসপোর্ট তৈরি করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ ফেব্রুয়ারি) ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে তিনি বলেন, ‘পাসপোর্ট একটি নাগরিক অধিকার ও পরিচয়পত্র। এই প্রক্রিয়ায় পুলিশের ভেরিফিকেশন করা হয়রানি ছাড়া কিছু নয়। আমরা এ হয়রানির অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ড. ইউনূস আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই সরকারের প্রধান চ্যালেঞ্জ। নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। ‘শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দেশের সফলতার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে,’ তিনি যোগ করেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজের বিবেচনায় কাজ করবেন। কোনো প্রকার রক্তচক্ষুকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। অন্তর্বর্তীকালীন সময়ে এই স্বাধীনতার পূর্ণ সুযোগ রয়েছে।’

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে জেলা প্রশাসকদের মুক্ত আলোচনার পর সন্ধ্যায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করবেন ড. ইউনূস। রাতের আয়োজনে নৈশভোজেরও ব্যবস্থা রাখা হয়েছে।

এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট ৩০টি কার্য-অধিবেশন এবং চারটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে মুক্ত আলোচনা, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা। তবে এবারের সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎপর্ব রাখা হয়নি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ