30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

advertisment
- Advertisement -spot_img

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ। সোমবার সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রণব ঘোষ বাবলু তালা উপজেলার মহান্দি গ্রামের মৃত বিকাশ ঘোষের পুত্র। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, বিষয়টি রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ