34.5 C
Dhaka
Thursday, June 18, 2026

মাদক কারবারির স্ত্রীর ঘরে ধরা এএসআই, বললেন ‘কলমা পড়ে বিয়ে করেছি’

advertisment
- Advertisement -spot_img

রাজশাহীতে মাদক কারবারির স্ত্রীর ঘরে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করে স্থানীয়রা লাঠিপেটা করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই সোহেল রানা ওই নারীর ঘরে অবস্থান করার সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে দরজা বন্ধ করে শুরু হয় লাঠিপেটা। স্থানীয়রা মারধর করেন ওই নারীকেও। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা সোহেল রানা এবং ওই নারীকে নানা প্রশ্ন করছে। এর মধ্যে সোহেল রানা বলেন, “আমি কলমা পড়ে বিয়ে করেছি।” তিনি জানান, তার গ্রামের বাড়ি বগুড়ায়। সেখানে তার স্ত্রী ও সন্তান রয়েছে। তবে তিনি দাবি করেন, ওই নারীকে তিনি বিয়ে করেছেন।

অন্যদিকে, ওই নারীর কথায় উঠে আসে ভিন্ন প্রসঙ্গ। তিনি জানান, স্বামীকে মুখে মুখে তালাক দিয়েছেন। তবে ওই নারীর স্বামী অভিযোগ করেন, “আমাদের বিবাহবিচ্ছেদ হয়নি।”

এলাকাবাসীর অভিযোগ, সোহেল রানা ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক চালিয়ে আসছিলেন। তাদের এই সম্পর্ক ঘিরে এলাকায় নানা কথা ছড়িয়ে পড়ে। স্থানীয় তরুণরা এএসআইকে আটকে রেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, “এএসআই সোহেল রানা ওই নারীকে তিনটি অটোরিকশা কিনে দিয়েছিলেন। ভাড়ার টাকা নেওয়ার জন্য তিনি ওই বাড়িতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এই ঘটনার সত্যতা উদঘাটনের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ