34.5 C
Dhaka
Thursday, June 18, 2026

ছিনতাই রোধে মাঠে নামছে পুলিশের তিন বিশেষায়িত ইউনিট: আইজিপি

advertisment
- Advertisement -spot_img

ছিনতাই রোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট দ্রুত মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে ‘মানবাধিকার ও পরিবেশ সুরক্ষায় আইনের প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

ছিনতাই দমনে বিশেষ উদ্যোগ

আইজিপি বলেন, “রাতে ছিনতাইয়ের সংখ্যা বেড়েছে, এমনকি দিনে-দুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি এবং বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথভাবে ছিনতাই প্রতিরোধে টহল পরিচালনা করবে। আজ থেকেই এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আইজিপি বলেন, “আমরা প্রথমে এই উদ্যোগের কার্যকারিতা পর্যবেক্ষণ করব। যদি ফলাফল সন্তোষজনক না হয়, তবে নতুন কৌশল গ্রহণ করা হবে।”

‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত

আইজিপি আরও বলেন, “অপারেশন ডেভিল হান্ট” মূলত সমাজবিরোধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বড় সন্ত্রাসী, চোরাকারবারি ও সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, “পুলিশের নিজস্ব বাহিনী ছাড়াও যৌথবাহিনীর একটি বড় ইউনিট এ অভিযানে কাজ করছে।”

স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা

আইজিপি বলেন, “একটি গোষ্ঠী বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ