34.2 C
Dhaka
Wednesday, June 10, 2026

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে লুট: ৭ জনকে আসামি করে মামলা

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি ও ছুরিকাঘাত করে ১৬০ ভরি সোনা ও নগদ এক লাখ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে রামপুরা থানায় মামলাটি দায়ের করেছেন

  • বাদী: হোসনেয়ারা (আনোয়ার হোসেনের স্ত্রী)
  • মামলা দায়ের: সোমবার (২৪ ফেব্রুয়ারি)
  • আসামি: ৬-৭ জন (অজ্ঞাত)
  • লুট: ১৬০ ভরি স্বর্ণ, ১ লাখ টাকা

রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন,
“ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগ এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। আসামিদের শনাক্তে কাজ চলছে।”

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেনকে গুলি ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা

হামলার পর

  • রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়
  • চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক

ওসি আতাউর রহমান বলেন,
“ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা চলছে। আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় বনশ্রী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছেগাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ