34.2 C
Dhaka
Wednesday, June 10, 2026

স্থানীয় ভোট আগে হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়: ইসি আনোয়ারুল

advertisment
- Advertisement -spot_img

স্থানীয় নির্বাচন আগে আয়োজন করা হলে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা কঠিন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তার মতে, স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে অন্তত এক বছর সময় দরকার। তবে ডিসেম্বরকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর বা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেছেন। জনগণও ভোট দিতে আগ্রহী, এবং ভোটার তালিকা হালনাগাদে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আসন পুনর্বিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ