34.2 C
Dhaka
Wednesday, June 10, 2026

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ নেতৃত্বে নাহিদ-আখতার

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার দলটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

দলের নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম (আহ্বায়ক) ও আখতার হোসেন (সদস্যসচিব)। এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এই রাজনৈতিক দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে। দলটি সামাজিক বৈষম্য দূর করা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে জানা গেছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ