বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। তবে ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন লঙ্ঘন করলে বিজিবি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
সীমান্ত অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা
শনিবার (১ মার্চ) দুপুরে কক্সবাজার বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়নসহ (৬৪ বিজিবি) চারটি ইউনিট উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশকারীদের আমরা নিয়ম অনুযায়ী আটক করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি। তবে ভবিষ্যতে এই নীতি কতটুকু বজায় রাখা যাবে, তা নিয়ে ভাবতে হবে।”
এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত হত্যার বিষয়টি প্রধান আলোচ্য ছিল বলে জানান বিজিবি প্রধান।
তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় বিজিবি সদর দপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পর্যায়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।”
বিজিবি প্রধান আরও বলেন, “সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে সীমান্ত আইন লঙ্ঘন হলে বিজিবি প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে।”
সুত্রা২৪


