33.8 C
Dhaka
Saturday, June 20, 2026

রমজানে মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানি বহনের অনুমতি

advertisment
- Advertisement -spot_img

পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেলে ইফতারের জন্য ২৫০ মিলিলিটার পরিমাণ পানির বোতল বহনের অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে, অন্যান্য খাবার বহন বা গ্রহণের অনুমতি থাকছে না।

ডিএমটিসিএলের নির্দেশনা:

ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক মো. আহসান উলাহ শরিফী গত ২৭ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন,
🔹 যাত্রীরা শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল সঙ্গে রাখতে পারবেন।
🔹 পানি যেন পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
🔹 ব্যবহৃত পানির বোতল ডাস্টবিনে ফেলতে হবে
🔹 প্ল্যাটফর্ম, কনকোর্স ও ট্রেনের ভেতরে কোনো খাবার গ্রহণ করা যাবে না।

রমজানে মেট্রোরেলের সময়সূচি:

📌 উত্তরা উত্তর স্টেশন:

  • প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিনিট
  • শেষ ট্রেন: রাত ৯:০০ মিনিট

📌 মতিঝিল স্টেশন:

  • প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিনিট
  • শেষ ট্রেন: রাত ৯:৪০ মিনিট

এই সময়সূচি পুরো রমজান মাস এবং ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ