27.2 C
Dhaka
Sunday, June 14, 2026

গত রমজানের তুলনায় খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে: প্রেস সচিব

advertisment
- Advertisement -spot_img

চলতি রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আগের বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পুরো রোজায় বাজার নিয়ন্ত্রণে রাখা এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে বজায় রাখাই সরকারের অন্যতম লক্ষ্য।

শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

শফিকুল আলম জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। খাবার তেলের সরবরাহ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ অব্যাহত রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সামনে সরবরাহ পরিস্থিতি আরও উন্নত হবে এবং পণ্যের মূল্য সহনীয় থাকবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে। তবে সংস্কার নিয়ে আলোচনা হলে সময় আরও তিন মাস বাড়তে পারে। রোডম্যাপ অনুযায়ী সরকার এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ