33.8 C
Dhaka
Saturday, June 20, 2026

চট্টগ্রামের পতেঙ্গাতে “ভুয়া পুলিশ” বলে এসআইকে মারধর, আটক ১০

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২ মার্চ) নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

পুলিশ জানায়, পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়মিত মাদক সেবনের অভিযোগে কিছু যুবককে জিজ্ঞাসাবাদ করেন এসআই ইউসুফ। তারা প্রথমে দোষ স্বীকার করে ক্ষমা চান, ফলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর আরও কিছু লোক নিয়ে এসআই ইউসুফকে ঘিরে ধরে তারা তাকে ‘ভুয়া পুলিশ’ বলে অভিযুক্ত করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, তারা এসআইয়ের পরিচয়পত্র দেখানোর দাবি তোলে এবং কোনো সুযোগ না দিয়েই আকস্মিকভাবে তার ওপর আক্রমণ চালায়। এক পর্যায়ে তার মোবাইল, মানিব্যাগ ও ওয়ারলেস ছিনিয়ে নেয় হামলাকারীরা।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় এসআই ইউসুফ কাঁদতে কাঁদতে বলেন, “আমার সব নিয়ে গেছে, আমার সম্মান শেষ হয়ে গেল!”

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ