30.9 C
Dhaka
Wednesday, June 17, 2026

মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

advertisment
- Advertisement -spot_img

বরগুনার পাথরঘাটায় মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে নাঈম (১১) নামের এক মাদ্রাসাছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

রোববার (২ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাঈম স্থানীয় কে.ডি.এস দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল

নাঈমের বাবা বাদশা ফরাজি জানান
🔹 শনিবার রাতে তারাবির নামাজ শেষে নাঈম বাসায় ফিরে।
🔹 খাওয়ার পর মোবাইল চায়, কিন্তু পরিবারের সদস্যরা তাকে মোবাইল দিতে রাজি হননি।
🔹 অভিমান করে সে নিজ ঘরে চলে যায়
🔹 সকালে ডাকতে গেলে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে
ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
অতিরিক্ত আবেগপ্রবণতা বা পারিবারিক সিদ্ধান্তের কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মানসিক চাপ, প্রযুক্তি আসক্তি ও অভিমানকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। অভিভাবকদের শিশুদের আবেগ বুঝে সিদ্ধান্ত নেওয়া ও তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা জরুরি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ