33.8 C
Dhaka
Saturday, June 20, 2026

রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, মৃত্যু ৪ জনের

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টা ১৭ মিনিটে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে এই আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভাটারা এলাকার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একটানা প্রচেষ্টার পর দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণের পর ভবনের ছয়তলায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন বাথরুমের ভেতরে এবং তিনজন সিঁড়ির গোড়ায় পাওয়া যায়।

ফায়ার সার্ভিস আরও জানায়, অগ্নিকাণ্ডের সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল, যা উদ্ধার কার্যক্রমকে জটিল করে তোলে। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ