রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টা ৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর।
তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা, যা ঢাকা থেকে প্রায় ৪৪৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬, যা মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এ নিয়ে গত ১০ দিনে দেশে চারবার ভূমিকম্প অনুভূত হলো।
সুত্রা২৪


