32.1 C
Dhaka
Saturday, June 20, 2026

যে কোনো সময় ফাঁসির আদেশ এলে অবাক হবো না: সোলাইমান সেলিম

advertisment
- Advertisement -spot_img

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে রাজধানীর লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকাল ১০টা ৬ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে সোলাইমান সেলিমসহ সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলামসহ অন্যান্য আসামিদের হাজির করা হয়।

আদালতে হাজির করার পর সবাইকে কাঠগড়ায় রাখা হয়। নিরাপত্তার জন্য কাঠগড়ার চারপাশে পুলিশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। আসামিদের আইনজীবীরা তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ পান।

এ সময় সোলাইমান সেলিম এক আইনজীবীর সঙ্গে কারাগারে তাঁর জীবনযাত্রা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘রোজা আছি, বই পড়ি, পরিবারের সঙ্গে ফোনে কথা বলি। সেহরি ও ইফতারের খাবার সাধারণ মানের দেওয়া হয়।’

এক পর্যায়ে, সাংবাদিকদের দিকে তাকিয়ে সোলাইমান সেলিম বলেন, ‘অনেক সাংবাদিক ভুয়া নিউজ করে। তারা লিখেছে, শাহজাহান খানসহ অনেকে নাকি কারাগারে ভালো খাবার খাচ্ছে। এসব মিথ্যা খবর আমাদের পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।’

পুলিশ সদস্যরা তাঁকে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা না বলতে বললে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘জবাই তো দিবেন, একটু সময় দেন।’

আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘যে কোনো সময় ফাঁসির আদেশ আসতে পারে। এতে আমি অবাক হবো না। বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, সবকিছুই এখন বোঝা যাচ্ছে।’

শুনানি শেষে সোলাইমান সেলিমকে হাজতখানায় নেওয়ার সময় তিনি তাঁর আইনজীবীর কাছে বাবার শারীরিক অবস্থার খোঁজ নিতে বলেন।

এক সাংবাদিক যখন তাঁর ‘যে কোনো সময় ফাঁসির আদেশ’ মন্তব্যের বিষয়ে জানতে চান, তখন সোলাইমান সেলিম সংক্ষিপ্ত জবাবে বলেন, ‘তড়িঘড়ি করে বিচার হয় না।’ এরপর তাঁকে হাজতখানায় নেওয়া হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ