32.1 C
Dhaka
Saturday, June 20, 2026

ওআইসি বৈঠকে যোগ দিতে সৌদি গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত মন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকে যোগ দিতে সৌদি আরবের জেদ্দায় গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে তিনি ঢাকা ছাড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

জানা গেছে, ওআইসির এক্সট্রা অর্ডিনারি মিটিংয়ে অংশ নিতে তিনি সৌদি সফরে গেছেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের দখলদার নীতির বিষয়ে এই বিশেষ বৈঠকের আয়োজন করেছে ওআইসি।

মন্ত্রী পর্যায়ের এ বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে মো. তৌহিদ হোসেনের।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ