32.1 C
Dhaka
Saturday, June 20, 2026

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার ৬

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণ লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীতে নিজ বাড়ির সামনে গুলি করা হয় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে। দুর্বৃত্তরা তার কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার একটি ৩১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়:

  • তিনটি মোটরসাইকেলে সাতজন ছিনতাইকারী ছিল, সবার মাথায় হেলমেট ছিল।
  • ব্যবসায়ীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে লাল হেলমেট পরা একজন তাকে গুলি করে।
  • ব্যবসায়ী আনোয়ার হোসেন তখন ‘মাগো মাগো’ বলে চিৎকার করছিলেন।
  • ছিনতাইকারীরা একাধিকবার গুলি চালিয়ে আনোয়ারের ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।
  • আশপাশের লোকজন চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে চেপে দ্রুত স্থান ত্যাগ করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ