বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই পক্ষ আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন এবং বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, আসন্ন নির্বাচন, সংখ্যালঘুদের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সম্পর্ক আরও উন্নত করার উপায় নিয়েও আলোচনা হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মি. টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।
সুত্রা২৪


