29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য নিহত

advertisment
- Advertisement -spot_img

বেনাপোলের পুটখালী সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় দেলোয়ার হোসেন (৪৪) নামে আরও একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুটখালী সীমান্তের আহমদ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, ভারত থেকে চোরাই পথে আসা মাদকের একটি চালান সীমান্তের বারোপোতা বাজারে পাচারকারীরা অবস্থান করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পুটখালী বিওপির মসজিদবাড়ি পোস্টে কর্মরত সিপাহী মোজাম্মেল হোসেন ও হাবিলদার দেলোয়ার হোসেন মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থলে রওনা হন।

ধাওয়া করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা খায়, এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, “চোরাকারবারীদের দমনে বিজিবির অভিযান চলমান রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে।”

বিজিবি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ