27.7 C
Dhaka
Wednesday, June 17, 2026

ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটিকে বাঁচানো গেলো না

advertisment
- Advertisement -spot_img

সপ্তাহখানেকের বেশি সময় ধরে হাসপাতালের বিছানাই ছিল তার শেষ আশ্রয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো ৮ বছরের সেই শিশু। মাগুরায় বর্বর নির্যাতনের শিকার শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এর আগে শিশুটি বুধবার চারবার এবং আজ দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের (হঠাৎ হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) শিকার হয়। আজ দ্বিতীয়বারের পর প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তার হৃৎস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হলেও, ধীরে ধীরে রক্তচাপ কমে যাচ্ছিল এবং ব্রেন ফাংশন বন্ধ হয়ে যায়। সবশেষ তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হলে, শেষবারের মতো নিভে যায় তার প্রাণপ্রদীপ।

শ্রেষ্ঠ চিকিৎসার চেষ্টাও ব্যর্থ
শিশুটিকে বাঁচাতে দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য গত ৮ মার্চ সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউ) থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। সেনাবাহিনীর আইএসপিআর এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শিশুটির সুস্থতার জন্য একাধিকবার দোয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়, মেয়েটি ফিরে গেল না ফেরার দেশে।

নির্যাতনের ভয়াবহতা ও মামলার অগ্রগতি
শিশুটির পরিবারের অভিযোগ, গত ৬ মার্চ মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি নৃশংস নির্যাতনের শিকার হয়। ঘটনার পর ৯ মার্চ শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। এরা সবাই আগেই পুলিশের হেফাজতে ছিলেন। গ্রেপ্তারের পর আদালত শিশুটির বোনের স্বামী, শাশুড়ি ও ভাশুরকে রিমান্ডে পাঠিয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ