29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসের

advertisment
- Advertisement -spot_img

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান স্মরণ করে গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তি মিশনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন।

গুতেরেস জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

এদিন তিনি শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে যৌথভাবে গুলশানে জাতিসংঘের নতুন ভবন ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ