28.5 C
Dhaka
Sunday, June 21, 2026

শেখ হাসিনা-রেহানার পরিবারের আরও ৩৯৪ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে জব্দ

advertisment
- Advertisement -spot_img

ঢাকার আদালত শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং তাদের পরিবারসহ সংশ্লিষ্টদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন। এসব হিসাবের মধ্যে ৩৯৪ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার ৮০৫ টাকা রয়েছে। এই হিসাবগুলোর মধ্যে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার সন্তানদের নামও রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এর মাধ্যমে শেখ হাসিনা পরিবারের অবরুদ্ধ টাকার পরিমাণ ১ হাজার ৪৯ কোটি ৬৫ লক্ষ ৭২ হাজার ১১৮ টাকায় দাঁড়ালো।

দুদকের আবেদনে বলা হয়, এসব ব্যক্তি তাদের ব্যাংক হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের জন্য এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

এছাড়া, গত ১১ মার্চ একই আদালত শেখ হাসিনা, তার পরিবারের সদস্যদের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন, যার মধ্যে ৬৫৫ কোটি চার লাখ ৯৯ হাজার ৩১৩ টাকা জমা রয়েছে।

এছাড়া, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তাদের সন্তানদের নামে থাকা জমি, বাড়ি ও ফ্ল্যাটও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ