বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে।
পোস্টে জানানো হয়, সিনেটর গ্যারি পিটার্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে এসে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে কুশল বিনিময় হয় এবং তারা দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।
সুত্রা২৪


