28.5 C
Dhaka
Sunday, June 21, 2026

ঢাকার আদালতে রিমান্ডে আ. লীগের সাবেক মন্ত্রী ও এমপিরা

advertisment
- Advertisement -spot_img

ঢাকার আদালত মঙ্গলবার সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানের বিরুদ্ধে বিভিন্ন মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন।

এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়িতে ওবায়দুল ইসলাম গুলিতে নিহত হওয়ার ঘটনায়, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনিকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মামলায় অভিযোগ, ৪ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে জনতার ওপর গুলি চালালে ওবায়দুল ইসলাম নিহত হন। এর পর, হাসানুল হক ইনু ও অন্যদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়।

এছাড়া, মোহাম্মদপুরের বসিলায় ২০ জুলাই ছাত্র আন্দোলনের সময় মো. সুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সাদেক খানকেও, বৈষম্যবিরোধী আন্দোলনকালে গুলিবিদ্ধ মিরাজুল ইসলাম অর্ণবের মৃত্যুর ঘটনায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আদালতে শুনানির সময়, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করলেও, আদালত রিমান্ডের সিদ্ধান্ত দেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ