28.5 C
Dhaka
Sunday, June 21, 2026

‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ ভুয়া সংগঠন দাবি করলেন রিজভী

advertisment
- Advertisement -spot_img

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশে ‘জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ’ নামক একটি ভুয়া সংগঠন গঠন করে প্রতারণা ও অবৈধ কার্যক্রম পরিচালনা করছে।

শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে রিজভী এই অভিযোগ করেন।

তিনি জানান, এই সংগঠনটি রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা করেছে। রিজভী সংগঠনটিকে অবৈধ বলে আখ্যায়িত করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এটি থেকে দূরে থাকার আহ্বান জানান।

এছাড়া, তিনি আরও বলেন যে, যদি কোন সদস্য এই সংগঠনের সঙ্গে সম্পর্কযুক্ত হতে দেখা যায়, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ