প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন নিয়ে আরও কিছুদিন কাজ চলবে এবং পরে জনসাধারণের মতামত নেওয়ার জন্য এটি চারটি স্তরে বিভক্ত করা হবে।
সম্প্রতি তিনি ডাক ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাতে এ বিষয়টি জানিয়েছেন।
বিশেষ সহকারী আরও বলেন, প্রথমে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে, পরে মানবাধিকার সংস্থা, গণমাধ্যম কর্মী এবং আন্তঃমন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হবে। এ লক্ষ্যেই সাইবার নিরাপত্তা এবং আইসিটি খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি ইইউ রাষ্ট্রদূতকে প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
এসময়, রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং কর্মী দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান নিয়ে কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডিজিটাল রূপান্তর ও আইসিটি রোডম্যাপের খসড়া তৈরি করা হয়েছে এবং এটি শীঘ্রই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে উপস্থাপন করা হবে।
সুত্রা২৪


