27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে এবং এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে।”

সোমবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “দেশে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, তবে মানুষ চায় দেশে স্থিতিশীলতা ফিরে আসুক। কেউ চায় না পূর্বের পরিস্থিতি ফিরে আসুক। সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে, এবং তা বৃথা যেতে দেওয়া যাবে না। ১৬ বছর ধরে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের আত্মত্যাগ করেছেন, এবং জুলাই মাসের অভ্যুত্থানে বহু মানুষ প্রাণ দিয়েছেন। তাদের ত্যাগের মূল্য আমাদের সবাইকে অবশ্যই বুঝতে হবে।”

এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ