27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

চীন সফরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আজ দুপুরে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি চীনে চার দিনের সফরে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টা আগামীকাল চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগদান করবেন। পরবর্তী দিন, শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এ সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জসীম উদ্দিন জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে মানবসম্পদ, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ