27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপির এক অংশ

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৪৪ ধারা অমান্য করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের সমর্থক বিএনপি গ্রুপ। ২৬ মার্চ, বুধবার দুপুর ১২ টার দিকে গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এই সময়ে বিএনপি নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে মিছিল বের করেন এবং পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিল সহকারে উপজেলা সদর ত্যাগ করেন।

গাজী নিজাম উদ্দিন জানান, তারা শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং ১৪৪ ধারা জারির কোন প্রয়োজনীয়তা ছিল না।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়, কিন্তু বিএনপি নেতাকর্মীরা তা ভেঙে মিছিল সহকারে শহীদ মিনারে প্রবেশ করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ