32.7 C
Dhaka
Thursday, June 18, 2026

জাতীয় স্বার্থে ঐকমত্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ: পরিবেশ উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

আজ বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ। যদিও বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে জাতীয় স্বার্থে একত্রিত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু বিচার ব্যবস্থার উন্নয়ন জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, জুলাই-অগাস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি যাতে জনগণ ন্যায়বিচারের কিছুটা অনুভব করতে পারে এবং আস্থার পরিবেশ সৃষ্টি হয়।”

উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, “জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং সংস্কারগুলো জনগণের চাহিদার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। সকল পক্ষ একত্রিত হয়ে দেশের অগ্রগতির জন্য ঐকমত্য গঠন করবে, এবং এ প্রক্রিয়া এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ