27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণে বান কি মুনের সহায়তা চাইলেন ড. ইউনূস

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা নতুন করে শুরু করতে চাই, আমাদের আপনার সমর্থন ও পরামর্শ প্রয়োজন। আমাদের সামনে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে।”

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে বান কি মুনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই সহায়তা প্রার্থনা করেন।

বান কি মুন বাংলাদেশের উন্নয়নে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “বাংলাদেশে এখন আপনার মতো একজন নেতা আছেন, যাকে বিশ্বব্যাপী সম্মান করা হয়। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, তবে রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল।”

তিনি আরও উল্লেখ করেন, কোরিয়া ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তার ভূমিকা স্মরণ করে বলেন, “বাংলাদেশের সঙ্গে কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের চুক্তি স্বাক্ষরের জন্য আমি কলম ব্যবহার করেছিলাম।”

এসময় ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক সমস্যার প্রতি আক্ষেপ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের মানুষ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব আমাদের ধ্বংস করেছে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ