27.5 C
Dhaka
Sunday, June 21, 2026

১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশন

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১১ এপ্রিল এক বিশেষ কনসার্ট আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশন। ঢাকা সহ দেশের চারটি শহরে একযোগে অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় শিল্পীরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনের সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

ঢাকার কনসার্টটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে, যেখানে জেমস, নীলা, পড়শী, জেফার, মাহাথিম সাকিবসহ আরও অনেক শিল্পী পারফর্ম করবেন। চট্টগ্রামে এম এ আজীজ স্টেডিয়ামে এবং বগুড়ায় দুটি ভেন্যুতে কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা পারফর্ম করবেন।

ফাউন্ডেশনের উদ্দেশ্য হল বাংলাদেশের সংস্কৃতি এবং সঙ্গীত তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা, এবং ভারতীয় ও পাকিস্তানি গানের আধিপত্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ