27.8 C
Dhaka
Sunday, June 21, 2026

ঢাকায় বিক্ষোভের ডাক দিলেন মিজানুর রহমান আজহারি

advertisment
- Advertisement -spot_img

জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি ঢাকায় একটি বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই বিক্ষোভের পরিকল্পনা প্রকাশ করেন।

ভিডিওতে আজহারি জানান, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে, ফিলিস্তিনের গাজায় সম্প্রতি সংঘটিত বর্বর গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক একটি বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে এই মার্চ শেষ হবে। ইনশাআল্লাহ, তিনি নিজেও এই বিক্ষোভে সশরীরে অংশগ্রহণ করবেন। তিনি সবাইকে আহ্বান জানান, দলে দলে আসুন এবং এই সমাবেশে যোগ দিন।

তিনি আরো বলেন, মানবতা, ন্যায় এবং গাজাবাসীদের পক্ষে দল, মত, জাতি বা পেশার বিভেদ ছাড়াই সবাইকে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ