32 C
Dhaka
Sunday, June 21, 2026

নতুন মামলায় গ্রেপ্তার অভিনেত্রী শমী কায়সার

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি নতুন হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। তিনি ইতিমধ্যে পূর্বের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে রয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা শমী কায়সারকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফয়সাল ইশতিয়াক আবেদনটি গ্রহণ করেন।

গত বছরের ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় ছাত্র-জনতার আন্দোলনের সময় একজন আহত হওয়ার ঘটনায় শমী কায়সারের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়। এরপর ৬ নভেম্বর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই মামলায় জামিন চেয়ে সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে আবেদন করে গত ১০ ডিসেম্বর শমী কায়সার অন্তর্বর্তীকালীন জামিন পান।

তবে রাষ্ট্রপক্ষ এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে আবেদনটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরবর্তীতে আপিল বিভাগ হাইকোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।

উল্লেখ্য, হাইকোর্ট ১২ মার্চ জামিন সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে চূড়ান্ত আদেশ দেন। এর মধ্যেই উত্তরা পূর্ব থানার নতুন একটি মামলায় তাকে ফের গ্রেপ্তার দেখানো হলো।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ