ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বুধবার (৯ এপ্রিল)। মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে সকাল ৯টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর ফায়ার স্টেশনসহ সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও, দিনটি উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের সব বিভাগীয় অফিস, জেলা অফিস ও ফায়ার স্টেশনগুলোতে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়।
এক বার্তায় মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সবাইকে দায়িত্ব পালনে নিষ্ঠা বজায় রেখে অধিদপ্তরের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানান।
এছাড়া, তিনি সবার মঙ্গল ও সুস্থতা কামনা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ১৯৮১ সালের ৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়, যখন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিট একীভূত হয়
সুত্রা২৪


