30.3 C
Dhaka
Thursday, June 18, 2026

পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ: টেলিভিশন সম্প্রচার নিয়ে আলোচনা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বুধবার (৯ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে, পাকিস্তানি হাইকমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং পাকিস্তান টেলিভিশন (পিটিভি) সহ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই করার আগ্রহ প্রকাশ করেন।

উপদেষ্টা মাহফুজ আলম পাকিস্তানে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের বিষয়ে পাকিস্তান সরকারের সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এ সময় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফসিহ উল্লাহ এবং তথ্য উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ এনামুল কবির উপস্থিত ছিলেন।

এ বৈঠক উভয় দেশের টেলিভিশন সম্প্রচার ও সংবাদ সংস্থার মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ