34.5 C
Dhaka
Saturday, June 20, 2026

গাজায় নৃশংসতা বন্ধের দাবিতে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বিক্ষোভ

advertisment
- Advertisement -spot_img

ফিলিস্তিনের গাজায় চলমান নৃশংসতা ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন এ সমাবেশের আয়োজন করে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে কাকরাইল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সমাবেশে যোগ দেয়।

এসময় ইলিয়াস কাঞ্চন বলেন, গাজায় মুসলিম সম্প্রদায়ের নিঃশব্দ নীরবতা ও ফিলিস্তিনের জনগণের প্রতি বৈশ্বিক সহানুভূতির অভাব অত্যন্ত দুঃখজনক। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংসতা মানবাধিকার লঙ্ঘনের এক স্পষ্ট উদাহরণ এবং এটি থামাতে পুরো মুসলিম বিশ্বের একত্রিত হওয়া জরুরি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ