32.4 C
Dhaka
Wednesday, June 17, 2026

বাংলাদেশ প্রস্তুত পোশাক রপ্তানিতে বিশ্বসেরা হওয়ার পথে: কিয়াক সুং

advertisment
- Advertisement -spot_img

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের বর্তমান অবস্থানকে আরও এগিয়ে নিতে সঠিক কৌশল ও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা কিয়াক সুং।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫’-এর অধীন ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক এক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

মূল বক্তা হিসেবে কিয়াক সুং বলেন, “প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, দক্ষ শ্রমিক গড়ে তোলা ও স্থানীয়ভাবে সুতার উৎপাদন সক্ষমতা তৈরি করতে পারলে বাংলাদেশ বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষে পৌঁছাতে পারবে।”

তিনি আরও বলেন, “নীতি সহায়তা ও পর্যাপ্ত বন্ডেড গুদাম ব্যবস্থা থাকলে কাঁচামালের দ্রুত প্রাপ্তি সম্ভব হবে, যা রপ্তানিতে গতি আনবে।”

সুং ট্রাম্প-যুগের শুল্ক নীতির সাময়িক স্থগিতাদেশকে ইতিবাচক উল্লেখ করে বলেন, “এই বিষয়ে বাংলাদেশের সরকারের সক্রিয়তা প্রশংসনীয়।”

উচ্চমূল্যের পোশাক উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে হলে এখনই আমাদের মান ও মূল্য সংযোজনের দিকে নজর দিতে হবে।”

অনুষ্ঠানে বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানও বক্তব্য দেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ